শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সাংবাদিক রোজিনাকে হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি

দর্পণ রিপোর্ট / ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৮ মে) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম-সচিব (উন্নয়ন অধিশাখা) মো. সাইফুল্লাহিল আজমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্যরা হলেন- উপ-সচিব (প্রশাসন-২ শাখা) মো. আবদুছ সালাম ও উপ-সচিব (জনস্বাস্থ্য-১) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালনকালে সোমবার (১৭ মে) সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দপ্তরে দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে পুলিশে দেওয়া হয়। পরে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।

রোজিনা ইসলামকে মঙ্গলবার (১৮ মে) আদালতে তুলে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ