শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সাংবাদিক নেতা মরহুম ইকরাম চৌধুরীর স্মরণে হাইমচরে মিলাদ ও দোয়া

মোঃ মহসিন মিয়া / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক চাঁদপুর দর্পনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট লেখক, কলামিস্ট ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত ইকরাম চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে হাইমচরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ আগষ্ট ২০২২ রবিবার বিকেলে হাইমচর সরকারি হাসপাতাল জামে মসজিদ এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে দৈনিক চাঁদপুর দর্পন হাইমচর উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম এর উদ্যোগে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আই এর স্টাফরিপোর্টার এবং জাগো নিউজের জেলা প্রতিনিধি প্রয়াত ইকরাম চৌধুরীর স্মরনে এ দোয়ার আয়োজন করা হয়। মিলাদ শেষে ইকরাম চৌধুরীর পরিবার পরিজনসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ, দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী আলোচক, বরেণ্য আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা মোঃ জিল্লুর রহমান ফারুকী। মিলাদ পরিচালনা পরিষদ সরকারি হাসপাতাল জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আবু বকর সিদ্দিক।
উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, দপ্তর সম্পাদক মোঃ শরীফ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সবুজ হোসাইন, সদস্য জাহাঙ্গীর আলম সহ স্হানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠননের ব্যাক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লীর একাংশ।
দোয়া শেষে ইকরাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ