শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

সরকার নয়, বিএনপিই বিকারগ্রস্ত: তথ্যমন্ত্রী

ঢাকা ব্যুরো / ৪১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
ড. হাছান মাহমুদ ।

‘সরকার নয়, বিএনপিই বিকারগ্রস্ত এবং দুষ্কৃতিকারীদের পক্ষে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার দুপুরে (২৮ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডের বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিবের বক্তব্য ‘জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে এবং কল্পকাহিনী সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করছে’ এর প্রতি সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘সরকার নয়, বিএনপিই বিকারগ্রস্ত হয়ে পড়েছে এবং এজন্য নানা উল্টাপাল্টা কথা বলছে। আপনারা দেখেছেন, করোনার টিকা নিয়ে তারা কীভাবে বিভ্রান্তি ছড়িয়েছে। এখনও সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘টিকা আসতে ছয় মাস লাগবে’ বক্তব্য সঠিক নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আগামী মাসেই করোনার টিকা আসছে।  সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে মহামারি মোকাবিলা করছে এবং একইসঙ্গে মানুষের জীবিকা রক্ষার জন্যও কাজ করে যাচ্ছে।’

এসময় মন্ত্রী আরও বলেন,‘বিএনপি সবসময় দুষ্কৃতিকারীদের পক্ষ নেয়। তাদের নিজেদের দলে আগুনসন্ত্রাসী ও সন্ত্রাসী, যারা মানুষ ও মানুষের সহায়-সম্পত্তিতে আগুন দিয়েছে, তারা থাকার কারণেই বিএনপি দুষ্কৃতিকারী-সন্ত্রাসীদের পক্ষ নেয়।’

শেখ জামাল ছিলেন দুঃসাহসী অকুতোভয় মুক্তিযোদ্ধা

এদিন বক্তব্যের শুরুতেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ জাতির পিতার শহীদ দ্বিতীয় ছেলে শেখ জামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘শেখ জামাল ছিলেন দুঃসাহসী অকুতোভয় মুক্তিযোদ্ধা।’ মন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর দ্বিতীয় কন্যা শেখ রেহানা, ছোট ছেলে  শেখ রাসেলের সঙ্গে শেখ জামালও গ্রেফতার হয়েছিলেন। তাদেরকে পাকিস্তানি সেনাবাহিনী অন্তরীণ করে রেখেছিল। সেখান থেকে দুঃসাহসিকতার সঙ্গে পালিয়ে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।’

এ সময় ড. হাছান শহীদ শেখ জামালকে দেশের একজন দক্ষ সেনা অফিসার হিসেবে বর্ণনা করে বলেন, ‘তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লং কোর্সের প্রথম ব্যাচের কমিশন্ড অফিসার। শেখ জামাল যুগোস্লাভিয়ার মিলিটারি অ্যাকাডেমিতে ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ নেন। এরপর ব্রিটেনের স্যান্ডহার্স্ট অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে ঢাকা সেনানিবাসে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগদান করেন।’

মন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাত্রিতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে জাতির পিতা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে শাহাদতবরণকারী শেখ জামালের বিদেহী আত্মার শান্তির জন্য আমরা কায়মনে প্রার্থনা করি।’


এই ক্যাটাগরির আরো সংবাদ