শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব

দর্পণ ডেস্ক / ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করেই আগামী নির্বাচনের তারিখ নির্ধারণ করা উচিত বলে মনে করেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

এছাড়া সরকার সাহায্য না করলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনেরও সুষ্ঠু ভোট আয়োজন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এফডিসিতে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি, প্রার্থী ও নাগরিকের ভূমিকা’ নিয়ে ছায়া সংসদে তিনি এইসব কথা বলেন।

সরকার ইসির পর নির্বাচনে গুরুত্বপূর্ণ অংশীজন উল্লেখ করে বদিউল আলম বলেন, ‘গত ৩ নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন।’

নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ দাবি করে সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘গত ৩ নির্বাচনে কেউ কেউ ইচ্ছা করে সত্য কথা বলেনি। আর কাউকে কাউকে বাধ্য করা হয়েছিল সত্য না বলতে।’

নতুন নির্বাচন কমিশনের বিষয়ে বদিউল আলম বলেন, ‘বৃক্ষ তার ফলে পরিচয়। তবে এই ইসির জন্য বড় চ্যালেঞ্জ নাই। কারণ, গতবারের মত ক্ষমতাসীন রাজনৈতিক দলের চাপ নাই।’

নারী ভোটার ও প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হতে পারে বলেও মন্তব্য করেন সংস্কার কমিশন প্রধান বলেন, ‘ভোটার তালিকাতে কিছু অসঙ্গতি আছে তা সঠিক করা ইসির জন্য চ্যালেঞ্জ।’

তিনি বলেন, ‘পুরনো স্বৈরাচারী সংস্কারে ফিরে না যাওয়ার জন্যই সংস্কার দরকার। সংস্কারের জন্য কিছু সময় দিতে হবে। তরুণদের কাছ থেকে শিখলে পরাজয়ের কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘আলোচনার ভিত্তিতে একটি রোডম্যাপ তৈরি হওয়ার দরকার। যেখানে কি কি সংস্কার হবে এবং কেমন সময় লাগবে তা উঠে আসবে। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনার ভিত্তিতে নির্বাচন কবে হবে তা নির্ধারণ হওয়া দরকার।’


এই ক্যাটাগরির আরো সংবাদ