শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সরকারি চাকরিতে ৩ লাখ ৬৯ হাজার ৪৫১ পদ শূন্য

নিজস্ব প্রতিবেদক / ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
ফাইল ছবি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বলেছেন, সরকারি চাকরিতে ৩ লাখ ৬৯ হাজার ৪৫১ পদ শূন্য রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে বিএনপির এমপি মোশারফ হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে দেশে চুক্তিভিত্তিক নিযুক্ত ১৪৬ জন কর্মকর্তা আছেন। এর মধ্যে অবসরপ্রাপ্ত চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, সশস্ত্র বাহিনীর সদস্য, জনপ্রশাসনের চুক্তিভিত্তিক কর্মকর্তা রয়েছেন।

সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে  প্রতিমন্ত্রী বলেন, দেশের বেকারত্বের হার কমাতে সরকারি অফিসগুলোতে শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিসিএস ক্যাডার কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। ৩৮তম বিসিএস’র মাধ্যমে ২ হাজার ২০৪ জন কর্মকর্তা নিয়োগ কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পুলিশ ভেরিফিকেশনের কাজ চলমান আছে। এছাড়া ৩৯তম বিসিএস এর মাধ্যমে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য রাষ্ট্রের জরুরি প্রয়োজনে নতুন সৃষ্ট সহকারী সার্জনের স্থায়ী ক্যাডার পদে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়াও ৪০তম বিসিএস এর মাধ্যমে ১ হাজার ৯০৩ জন জনবল নিয়োগ করা হবে, যার লিখিত পরীক্ষা শেষ হয়েছে। ৪১তম বিসিএস এর মাধ্যমে ২ হাজার ১৬৬ জন জনবল নিয়োগ করা হবে। ৪২তম বিসিএস এর মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ করা হবে বলেও জানান তিনি।

  • সূত্র: রাইজিংবিডি.কম


এই ক্যাটাগরির আরো সংবাদ