শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

সম্পর্কের যে বিষয়গুলো গোপন রাখা জরুরী

লাইফস্টাইল ডেস্ক / ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

যে কোন সম্পর্কে কম বেশি সমস্যা হয়েই থাকে। কিন্তু সঙ্গীর সঙ্গে ঘটে যাওয়া সমস্যার কথা অন্যকে বলার মত বোকামি আর হতে পারেনা। কিছু কিছু সমস্যা আছে যা আপনি আর সঙ্গী মিলেই ঠিক করতে হবে। বিষয়গুলো গোপন রাখতে না পারলে সম্পর্কের অবনতি ছাড়া আর ভালো কোন ফলাফল আশা করা যায় না।

তাই আপনি মানসিকভাবে হালকা হওয়ার জন্য কাউকে গোপন কথা বলে দেওয়ার আগে একটু ভাবুন আপনি ভুল করছেন কিনা।

যতটা সম্ভব সঙ্গীর খুঁত কম ধরবেন। মনে রাখবেন, কোনো মানুষই নিখুঁত নয়। প্রত্যেকেরই কিছু দোষ-গুণ থাকে। তাই আপনার সঙ্গীর যদি কোনো খুঁত থাকে তবে সেটা নিয়ে মজার করবেন না বা সবাইকে বলে বেড়াবেন না। আপনি যাদের বিশ্বাস করে বলবেন, তারাই আপনার অনুপস্থিতিতে সেই বিষয় নিয়ে হাসাহাসি করবে। এতে দুজনেরই সম্মান নষ্ট হবে।

পারিবারিক অশান্তি কিংবা সমস্যা হলো স্পর্শকাতর বিষয়। সম্পর্কে ঝগড়া কিংবা মনোমালিন্য হবেই। এটি নিয়ে নিজেদের মধ্যে কথা বলে মিটমাট করে ফেলুন। অযথা নিজেদের বিষয়গুলো জনে জনে বলে বেড়াতে যাবেন না। পারিবারিক সমস্যা পরিবারের মধ্যেই রাখুন। বাইরের মানুষ আপনাদের বিচার করার কেউ নন।

সব মানুষেরই কোনো না কোনো গোপন কথা থাকে, যেগুলো শুধু সঙ্গীই জানেন। হতে পারে তা ছোট্ট কোনো বিষয়। কিন্তু যত ছোট বিষয়ই হোক, গুরুত্বহীন ভাববেন না। সবাইকে সে কথা বলতে যাবেন না। আপনার যে বন্ধু বা বান্ধবী সেই বিষয়ে অল্প-স্বল্প জানে, তাকেও বলতে যাবেন না।

আপনার সঙ্গী মাসে কত টাকা আয় করেন, ব্যবসায় লাভ কেমন থাকে বা বেতন কেমন পান তা কাউকে বলতে যাবেন না। আপনারা কোথায় কত টাকা বিনিয়োগ করছেন, তাও বলতে যাবেন না। আবার সম্পর্কের জটিল সময়ে অর্থাৎ যদি এমন হয় যে আপনারা আলাদা আছেন, তবুও সে বিষয়ে কারও কাছে মুখ খোলার দরকার নেই।

নিজেদের মধ্যকার ঘনিষ্ঠতার কথা বাইরে প্রকাশ করলে তা দুজনের কারও জন্যই সুখকর হবে না। আপনাদের একান্ত কথাগুলো দুজনের ভেতরেই সীমাবদ্ধ রাখুন। কিছু বিষয় গোপন থাকলেই সুন্দর লাগে।


এই ক্যাটাগরির আরো সংবাদ