শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

সব ধর্মের মানুষদের নিয়ে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

রিপোটারের নাম / ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, রাসুল (সা.) সকল ধর্মের মানুষকে নিয়ে রাষ্ট্র চালিয়েছেন। একই পথে আমাদের চলতে হবে। 

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষদের নিয়ে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। রাসুল (সা.) জোর করে ধর্ম প্রতিষ্ঠা করার কথা বলেননি। তিনি কোথাও ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কথা বলেননি। যারা বাংলাদেশের শান্তি চায় না, তারাই দেশে জ্বালাও-পোড়াও করছে।

তিনি আরও বলেন, আমরা জানি তারা কারা। দেশের এমন পরিস্থিতি কখনো বরদাস্ত করা যাবে না। এখনই প্রস্তুতি নেওয়ার সময়। দেশের মানুষকে এক ছাতার নিচে এনে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। আমব প্রশাসনকে বলবো প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাছির উদ্দিন সরোয়ার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, অংকুর জীৎ সাহা নব, ট্রাস্টের সচিব ডা. দিলীপ কুমার ঘোষ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ,  সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈন উদ্দিন, পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন প্রমুখ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ