শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ ‘টিকটক’

দর্পণ ডেস্ক / ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

২০২০ সালে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বার ডাউনলোড হওয়া অ্যাপের নাম টিকটক।

ফেসবুক মেসেঞ্জারকে পেছনে ফেলে এই তালিকায় ক্ষুদ্র ভিডিও শেয়ারিং অ্যাপটি এবার শীর্ষস্থান দখল করেছে।

বিবিসির তথ্য মতে, ডিজিটাল অ্যানালাইটিকস প্রতিষ্ঠান অ্যাপ অ্যানি শীর্ষ অ্যাপের এই তালিকা করেছে। তালিকায় শীর্ষ পাঁচে থাকা অ্যাপের মধ্যে টিকটকই একমাত্র টেক জায়ান্ট ফেসবুকের মালিকানাধীন নয়।

নিজ দেশ, অর্থাৎ চীনে টিকটকের মালিক বাইটড্যান্সের সঙ্গে শীর্ষস্থান ভাগাভাগি করেছে চীনা ভাষার ভিডিও অ্যাপ ডুয়োইন। টিকটকের পর ডাউনলোড হওয়া অ্যাপগুলোর মধ্যে রয়েছে- ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জার।

২০১৮ সালে এই তালিকা প্রণয়ন শুরু হয়। এর পর থেকেই শীর্ষস্থানগুলো দখলে রেখেছে ফেসবুকের অ্যাপগুলো।

এর আগে আমেরিকায় টিকটক নিষিদ্ধ করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জো বাইডেন ক্ষমতায় এসেই টিকটকের ওপর থেকে ট্রাম্পের সেই নিষেধাজ্ঞা তুলে নেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ