শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানকে পুরস্কার সরকার

নিজস্ব প্রতিবেদক / ৩৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

করোনাকালীন সময় অনলাইনে ক্লাস ও ডিজিটাল কন্টেন্ট তৈরিতে বিশেষ অবদান রাখায় ও শিক্ষাকে এগিয়ে নেয়ার কারণে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার দেবে সরকার।

আগামী ৯ থেকে ১১ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড মেলার অনুষ্ঠানে এ স্বীকৃতি দেয়া হবে।

জানা গেছে, ইতোমধ্যে সারাদেশ থেকে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম সংগ্রহ করা হয়েছে। এ বছরের ডিজিটাল ওয়ার্ল্ড মেলার ইভেন্ট ও ডিজিটাল কন্টেন্ট বা ক্লাস এর আওতায় সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ও সেরা শিক্ষক ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হবে।

এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নয়টি আঞ্চলিক অফিসের পরিচালক ও উপ-পরিচালকের কাছ থেকে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম চেয়ে চিঠি দিয়েছিলো মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

এ ব্যাপারে অধিদপ্তরটির কর্মকর্তারা জানান, ডিজিটাল কন্টেন্ট ও অনলাইনে ক্লাস নেয়ার জন্য দুই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হবেন। এর মধ্যে একটি কলেজ পর্যায়ের। অপরটি মাধ্যমিক বিদ্যালয়ের। করোনাকালে এমন স্বীকৃতি অনলাইন শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে উৎসাহ যোগাবে বলে তারা জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ