শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শ্রমিক ও তাদের পরিবারকে ভ্যাকসিন প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

দেশের সকল গার্মেন্টস ফ্যাক্টরি ও অন্যান্য কলকারখানায় কর্মরত শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের ভ্যাকসিন প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একইসঙ্গে দুই ডোজ ভ্যাকসিন প্রদানের মাঝের যে সময়, তা কমিয়ে আনা যায় কিনা সে ব্যাপারেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি গণভবন থেকে এবং মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভিডিও কনফারেন্সের সাহায্যে ভার্চুয়ালি এই বৈঠকে অংশ গ্রহণ করেন। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

মন্ত্রি পরিষদ সচিব বলেন, সকল গার্মেন্টস ফ্যাক্টরি ও অন্যান্য কলকারখানায় কর্মরত শ্রমিকদেরকে ভ্যাকসিন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রী নিজেও এটা কনফার্ম করেছেন তিনি দেখবেন। কারণ, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন শুধু শ্রমিক নয় তাদের পুরো পরিবারকে ভ্যাকসিন দেয়া হবে।

ভ্যাকসিনের দুই ডোজের মধ্যে ব্যবধান আরো কমিয়ে আনা যায় কিনা সে ব্যাপারে চিন্তা-ভাবনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অন্য অনেক দেশে আমাদের দেশের থেকে কম সময়ে সেকেন্ড ডোজ দিচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ভ্যাকসিনের দুই ডোজের মধ্যে ব্যবধান কমিয়ে আনা যায় কিনা সে ব্যাপারেও বিশেষ নির্দেশনা দিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ