শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শেখ হাসিনার হাত ধরেই দুঃখী মানুষের ভাগ্যন্নোয়ন হচ্ছে: মায়া চৌধুরী

কামরুজ্জামান হারুন / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, ‘নেতৃত্বসংকটে ভুগতে থাকা বিএনপির সামনে এখন শুধুই মরীচিকা। কারণ তাঁদের চেয়ারপারসন দণ্ডপ্রাপ্ত আসামি, আর ভারপ্রাপ্ত চেয়ারপারসনও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।’


গত ৩ জুন শুক্রবার বিকালে মতলব উত্তরের শরীফ উল্যাহ স্কুল এন্ড কলেজ মাঠে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে  বিএনপি-জামাতের হত্যার-হুমকির প্রতিবাদে মতলব উত্তরের ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যােগে আয়োজিত কর্মী সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আওয়ামীলীগ একটি সুশৃংখল রাজনৈতিক দল।আমরা বঙ্গবন্ধু আদর্শে রাজনীতি করি, আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ থাততে চাই।

ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম শরীফ উল্যাহ সরকারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু হানিফেরর সঞ্চালনায়  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এড. রুহুল আমিন।
  বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য রিয়াজ উদ্দিন মানিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী,
যুগ্ম-সাধারন সম্পাদক আইযুব আলী গাজী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিয়া মোঃ জাহাঙ্গীর আলম, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিগাজী মুক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  জাহাঙ্গীর আলম হাওলাদার, শাজাহান প্রধান ও গাজী ইলিয়াছুর রহমান, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ফরাজীকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারী, সাধারন সম্পাদক আতাউর রহমান ঢালী,উপজেলা মহিলা লীগের সভাপতি পারভীন শরীফউপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, তেজঁগাও থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক নাছির উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম-আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ মেম্বার, জেলা জাতীয় পার্টীর যুগ্ম-আহবায়ক ছিদ্দিকুর রহমান মোল্লা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কাজী শরীফ, আওয়ামী লীগ নেতা হারুন সরকার, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির রায়হান, আওয়ামী লীগ নেতা শুখরঞ্জন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান মোল্লা, আওয়ামী লীগ নেতা এসএম মঞ্জুর আহমেদ কাজল, ষাটনল ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সেলিম উদ্দিন টিটু প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ‘শেখ হাসিনার হাত ধরেই দুঃখী মানুষের ভাগ্যন্নোয়ন হচ্ছে। দেশ আজকে উন্নয়নের সোপানে এগিয়ে চলছে। আজকে গৃহহীনরা ঘর পাচ্ছে, ঘরে-ঘরে বিদ্যুৎ পাচ্ছে৷ দেশের মানুষ ভাত ও ভোটের অধিকার ফিরে পেয়েছে। শেখ হাসিনার হাতে যতদিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। দেশে স্বাধীনতা বিরোধী একটি মহল রয়েছে তারা দেশের উন্নয়ন-অর্জন চায় না। তাদের বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সচেতন থাকবে হবে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ