শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শেখ হাসিনার যতদিন শারীরিক সক্ষমতা থাকবে, ততদিন রাষ্ট্রক্ষমতায় থাকবেন : হানিফ

দর্পণ রিপোর্ট / ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অর্জনে ভীত হয়ে বিএনপি ধর্ম ব্যবসায়ীদের দিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও সফলতায় ভবিষ্যতে বিএনপির আর কখনও ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। সে কারণে তারা এখন ধর্ম ব্যবসায়ীদের দিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে, অপব্যাখ্যা দিয়ে দেশের সহজ-সরল ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

শনিবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের বৈঠকে এসব কথা বলেন হানিফ।

বিএনপির উদ্দেশে হানিফ বলেন, ধ্বংসাত্মক কার্যক্রম নিয়ে কোনোদিন ক্ষমতায় আসতে পারবেন না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যে দক্ষতা, মেধা ও প্রাজ্ঞতা দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। সেই জায়গায় আপনাদের যদি ক্ষমতায় আসার চিন্তা-ভাবনা করতে হয় তাহলে জনগণের কাছে যান। ২০২৩ নয়, ২০২৮ সালের পরে জনগণ আপনাদের গ্রহণ করবে কিনা সেটা নিয়ে ভাবেন। তার আগে আপনাদের ক্ষমতায় আসার ভাবনার কোনো প্রয়োজন নেই। সেটা ভেবে কোনো লাভও হবে না। বঙ্গবন্ধু কন্যার যতদিন শারীরিক সক্ষমতা থাকবে, ততদিন এই বাংলাদেশের জনগণের ভালোবাসা ও রায় নিয়ে রাষ্ট্রক্ষমতায় থাকবেন। কোনো অপশক্তি নেই তাকে পরাস্ত করে নির্বাচনে জয়লাভ করার।

তিনি বলেন, আমাদের এখন লক্ষ্য একটাই হবে। প্রতিটি সংগঠনকে শক্তিশালী করতে হবে। সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত বা ধর্ম ব্যবসায়ীদের অপচেষ্টা রুখে দিতে হবে। বঙ্গবন্ধুর বাংলাদেশ চলবে তার হাতে গড়া সংবিধান অনুযায়ী। এই বাংলাদেশ কীভাবে চলবে সেই ফয়সালা একাত্তর সালে হয়ে গেছে। এতে যারা বাধা দিবে তাদের বাংলাদেশে থাকার নৈতিক অধিকার থাকতে পারে না।

  • তথ্যসূত্র: যুগান্তর


এই ক্যাটাগরির আরো সংবাদ