শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

শীতকালে উষ্ক-শুষ্ক ত্বকের মুক্তি দিবে অ্যাভোক্যাডো

লাইফস্টাইল ডেস্ক / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

শীত মানেই উষ্ক-শুষ্ক সময়। আর শীত আসলে অযত্নে মাত্রা অনেকটা বেড়ে যায়। যার ফলে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয়। যতই ফেশিয়াল করান আর ময়শ্চারাইজার মাখুন না কেন, কিছুক্ষণ পরেই যেন আবারও ত্বকে টান ধরে। এ কারণে নাজেহাল হতে হয় অনেককেই। 

এই সমস্যায় কিছুটা শান্তির ফল আসতে পারে, যদি আপনি ব্যবহার করেন ফল অ্যাভোক্যাডো। মোলায়েম মেজাজের অ্যাভোক্যাডো শীতের শুষ্ক দিনেও ত্বকে ফিরিয়ে আনতে পারে উজ্জলতা। ত্বক সতেজ রাখার ক্ষেত্রে এর কোনও বিকল্প নেই।

  • দেখে নেওয়া যাক আর কী কী উপকারিতা রয়েছে এই ফলে –

উজ্জ্বল ত্বকের প্রাথমিক শর্তই তো হল আর্দ্রতা। অ্যাভোক্যাডোয় অনেকটা ফ্যাট থাকে। এটি মুখে মাখলে ত্বক হয়ে ওঠে কোমল ও আর্দ্র। রোজ মুখে অ্যাভোক্যাডোর তেল লাগানো যেতে পারে। না হলে বাড়িতেই অ্যাভোক্যাডো কিনে তা দিয়ে ফেস প্যাক বানিয়ে নেওয়া যায়।

এ সময়ে মাস্ক পরে পরে ব্রণর সমস্যা অনেকের বেড়েছে। অনেক সময়েই ব্রণ হলে মুখ, গালে খুব জ্বালা করে। এই জ্বালা ভাব থেকে বাঁচাতে সক্ষম অ্যাভোক্যাডো। ফলটি চটকে নিয়ে ব্রণর উপরে লাগাতে হবে। কিছু ক্ষণ রেখে মুখ ধুয়ে ফেললে মিলবে আরাম।

শীতকালে দূষণ বাড়ে। তার প্রভাবে ত্বকে বয়সের ছাপ পড়তে থাকে। এই সমস্যার সমাধান করতে পারে পারে অ্যাভোক্যাডো। এই ফলে আছে ভিটামিন সি ও ভিটামিন ই। আর আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টি-অক্সিড্যান্ট। সবে মিলে ত্বকে পুষ্টি জোগায় এবং বলিরেখা নিয়ন্ত্রণ করে।

সূত্রঃ আনন্দবাজার


এই ক্যাটাগরির আরো সংবাদ