শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

শিক্ষা ব্যবস্থার সংস্কার ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক / ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীতে তার দল ক্ষমতায় গেলে বিদ্যমান শিক্ষা ব্যবস্থার সংস্কার করা হবে। তিনি ডিগ্রি নয়, বরং যোগ্যতার ভিত্তিতে সবার জন্য কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এফডিইবি) বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
শিক্ষা, কর্মসংস্থান ও বেতন কাঠামো সংস্কারের অঙ্গীকার।

ডা. শফিকুর রহমান বলেন, “ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা মেরামত করা হবে।” তিনি জোর দেন যে, যে শিক্ষা মানুষকে অনৈতিক করে, দুর্নীতিগ্রস্ত করে, ইতর প্রাণীতে পরিণত করে সেই শিক্ষা নয়, বরং “যে শিক্ষা মানুষকে মানুষ বানায়, প্রত্যেকটা মানুষকে সম্মান দিতে শেখায়” সেই শিক্ষাই চালু করা হবে। তিনি নৈতিক ও বৈষয়িক শিক্ষার সম্মিলনে প্রত্যেক ছেলে বা মেয়েকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়ার নিশ্চয়তা দেন।

জামায়াতের আমীর বলেন, “কোনো যুবক-যুবতী কাজের বাইরে থাকবে না। কাজ যেটাই হোক সে কাজে থাকবে। হয় উদ্যোক্তা নয়তো চাকরিজীবী।” তিনি উল্লেখ করেন, যারা সমাজে উজাড় করে দেবে, তারাই সম্মানিত হবে।

তৃতীয় অঙ্গীকার হিসেবে তিনি দুর্নীতি দমনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দেশে দুর্নীতির জোয়ার থামিয়ে দেওয়া হবে। একই সঙ্গে দুর্নীতি কমাতে সেবার গুরুত্ব ও গভীরতার ভিত্তিতে বেতন কাঠামো নির্ধারণ করার প্রতিশ্রুতি দেন তিনি।

পুলিশের উদাহরণ টেনে তিনি বলেন, পুলিশকে ২৪ ঘণ্টা ডিউটি করতে হয় এবং ঝুঁকি নিতে হয়, অথচ তাদের যদি “ফকিরের ভিক্ষার মতো বেতন দেওয়া হয়”, তবে তারা ঝুঁকি নেবে কেন? তিনি বলেন, তাদের কাজের গুরুত্ব অনুযায়ী পারিশ্রমিক দেওয়া উচিত।

ন্যায়বিচার ও সুশাসনের ওপর জোর দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তার দল ক্ষমতায় এলে দাবি আদায়ে কাউকে এক মিনিটের জন্যও কর্মস্থল ফেলে রাস্তায় আসতে হবে না। তিনি বলেন, ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা, সেটা তার হাতে তুলে দেওয়া হবে।

তিনি বলেন, জনগণের আস্থা ও ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে আর কাউকে বঞ্চিত হতে হবে না। তিনি মানসিকতার পরিবর্তনের ওপর জোর দিয়ে বলেন, “আল্লাহর দেওয়া হাত দিয়ে আমরা কারো হক নষ্ট করব না, কারো সম্পদের ওপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করব না।” তিনি সবাইকে দেশের জন্য “একেকটা সূর্য হয়ে আলো ছড়াতে” আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ