চাঁদপুরের শাহরাস্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরন করা হয়েছে ।
বুধবার (৪ আগষ্ট) শাহরাস্তি উপজেলায় ২০২১- ২০২২অর্থবছরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে চাঁদপুরের জেলা প্রশাসক জনাব অঞ্জনা খান মজলিশের মাধ্যমে প্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে করোনা ভাইরাসে/ উপসর্গে মৃত ব্যক্তিদের লাশ দাফনকারী ৩০জন স্বেচ্ছাসেবককে ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) প্রদান করা হয়। এসময় উপকারভোগীর হাতে উক্ত উপহার তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।