শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

শাহরাস্তিতে পৈতৃক সম্পত্তিতে পূর্বের সীমানাবেড়া সংস্কার কাজে বাধা ও ভাঙচুর

স্টাফ রির্পোটার / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

চাঁদপুরের শাহরাস্তিতে পৈতৃক সম্পত্তিতে পূর্বের সীমানাবেড়া সংস্কার কাজে বাধা ও ভাঙচুর করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি বুধবার সকালে চিতোষী তালুকদার বাড়িতে এ ভাংচুরের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী তালুকদার বাড়িতে পূর্বের দেওয়া সীমানাবেড়া সংস্কারকাজ করতে গেলে কাজে বাধা ও ভাঙচুর করে থাকেন এবং গোলাম মাওলার থাকা দোচালা টিনের ঘরের বেড়ার টিন খুলে ফেলে ভাঙচুর করে। বাড়ির মালিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা পৈত্রিক সম্পত্তিতে পূর্বের দেওয়া সীমানাবেড়া সংস্কার কাজ করতে গেলে ওই বাড়ির বাদল ও মাসুদসহ দুষ্কৃতকারী সঙ্ঘবদ্ধদল নিয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সীমানাবেড়া ভাঙচুর করে এবং গোলাম মাওলা ও তার স্ত্রীকে মারধর করতে আসে ও বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি-ধামকি প্রদান করে।

তিনি আরো বলেন, সেলিম মিয়ার ছেলে দুষ্কৃতকারী বাদল ও মাসুদ পূর্বে ২বার আমাদেরকে মারধর করেছেন এবং আমাদের ঘর দরজা ভাঙচুর করেছেন এ বিষয়ে শাহরাস্তি মডেল থানা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযোগ রয়েছে। বর্তমানে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সালিশ চলমান রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা তার পৈতৃক সম্পত্তির সীমানাবেড়া রয়েছে ওই সীমানাবেড়া নষ্ট হওয়ার কারণে সীমানাবেড়া সংস্কার কাজ করতে গেলে একই বাড়ির মৃত সেলিম মিয়ার ছেলে মোঃ বাদল ও মোঃ মাসুমসহ সংঘবদ্ধ তার উপরে আক্রমণ করে। এবং গোলাম মাওলাকে দেখিয়ে দিবেন বলে হুমকি দেন।

এ বিষয়ে গোলাম মাওলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবগত করেন।

গোলাম মাওলা আরো জানান বর্তমানে আমি ও আমার স্ত্রী বাড়িতে একা থাকি তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি স্থানীয় সংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের ও সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত বাদলের ভাই জিয়া উদ্দিন তালুকদার জানান আমাদের বাড়ির সীমানা পূর্বে ভাগ-বাটোয়ারা হয়েছে। সকলের অবস্থানে সকলে রয়েছে। আমার মা-বাবা জীবিত নেই, আমি বাড়িতে থাকি না। আমার চাচা ও চাচাতো ভাইরা মিলে আমার ভাইদের উপর অত্যাচার করেন। গোলাম মাওলা চাচাকে সীমানাবেড়া সংস্কার কাজ করতে গেলে তাকে বাধা দেই। তার উপরে আক্রমণ ও হুমকি-ধামকি কোন কিছুই দেইনাই, তা সম্পূর্ণ অসত্য।


এই ক্যাটাগরির আরো সংবাদ