শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শাহরাস্তিতে ত্রিমুখী লড়াইয়ের কে হচ্ছেন পৌরবাসীর অভিভাবক

শাহরাস্তি প্রতিনিধি / ৩৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে কাল রোববার (২৮ ফেব্রুয়ারি) শাহরাস্তি উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ পৌরসভার হলেও নির্বাচনী আমেজ পুরো উপজেলা জুড়েই। ইতোমধ্যেই ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও স্ট্রাইকিং ফোর্স দিয়ে নিরাপত্তার জালে আবৃত্ত করা হয়েছে গোটা পৌর এলাকা।

জানা যায়, শাহরাস্তি পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন উপজেলা আওয়ামীলীগের উন্নয়ন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক, পৌর আওয়ামীলীগের আহবায়ক বর্তমান মেয়র হাজী আঃ লতিফ।

ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী। অপরদিকে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র মোঃ মোস্তফা কামাল, তিনি লড়ছেন মোবাইল ফোন প্রতীক নিয়ে।

পৌরসভার বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে ও স্থানীয়দের সঙ্গে আলাপ-আলোচনা করে জানা গেছে এখানে ৩ জন প্রার্থী হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা ও ধানের শীষ প্রতীকের সাথে। ইতোমধ্যে উভয় দলের স্থানীয় ও উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ গণসংযোগ এবং ভোটারদের মন জয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থণা করেছেন।

আওয়ামীলীগের নেতাকর্মীরা বলছেন, সকল ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীর প্রচারণায় অংশ নিয়েছেন তারা। তারা বলেন, প্রার্থী দেখে নয়, আওয়ামীলীগের দলীয় আদর্শ ও উন্নয়ন কর্মকান্ড দেখে জনগন নৌকা প্রতীকে ভোট দিবে।

বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বলছেন,দলের বিদ্রোহী প্রার্থী নির্বাচনের মাঠে সক্রিয় থাকায় প্রাথমিক ভাবে দলীয় প্রার্থী বিপাকে পড়লেও তা কাটিয়ে উঠেছেন। তাদের অভিমত, ভোটাররা ধানের শীষ প্রতীককেই বেছে নিবেন। তারা আরও জানান, অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে আমরাই জয়ী হব।’

মেয়র ছাড়াও কাউন্সিলর পদে ১২ টি ওয়ার্ডে ৫১ জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪ টি সংরক্ষিত ওয়ার্ডে ১৩ জন মহিলা প্রার্থী অংশগ্রহণ করছেন।

প্রসঙ্গত, শাহরাস্তি পৌরসভায় ৩০ হাজার ৮শ ৭৭ জন ভোটার রয়েছে। তার মধ্যে ১৫ হাজার ২শ ৩৭ জন পুরুষ ও ১৫ হাজার ৬শ ৪০ জন নারী ভোটার রয়েছে। ১২ টি ওয়ার্ডে ১৩ টি কেন্দ্রে ভোটগ্রহন হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ