শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

শাহরাস্তিতে উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন

শাহরাস্তি প্রতিনিধি / ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

চাঁদপুরের শাহরাস্তিতে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) দিন ব্যাপী এ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঐদিন সকাল সাড়ে ১০টার দিকে প্রানচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন, ১১টার দিকে চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভিত্তি প্রস্থর স্থাপন, ১২টার দিকে কালোচোঁ, চিতোষী সোনাপুর, আরএন্ডএইচ ভায়া কাদ্রা বাজার সড়কের বক্স কালভাট ভিত্তি প্রস্থর স্থাপন, সাড়ে ১২টায় উঘারিয়া-দৈয়ারা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উঘারিয়া-দৈয়ারা সড়কে নির্মান কাজের ভিত্তি প্রস্তর ও পূর্ব খেড়িহর সরকারী প্রাথমিক বিদ্যালয় নব-নির্মীত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উন্নয়ন মূলক ও ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকন্ফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

তিনি বলেন, করোনার মধ্য দিয়েও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আমার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছি। রাস্তা-ঘাট, ব্রীজ, কালভাট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনসহ ব্যাপক উন্নয়ন হয়েছে।

তাছাড়াও করফুলেন্নেছা মহিলা ডিগ্রী কলেজকে জাতীয়করন অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের ৪তলা একাডেমীক ভবন। শাহরাস্তির ২টি প্রধান সড়কের প্রায় ১৪০কোটি টাকা ব্যয়ে পূণ সংস্কার কাজ সহ ব্যপক উন্নয়মূলক কাজ ইতি মধ্যে সমাপ্ত হয়েছে। আরো অনেক উন্নয়ন মূলক কাজ নির্মান চলমান আছে। আপনাদের সকলের সহযোগীতা নিয়ে বাকী সকল উন্নয়ন মূলক কাজ করবো।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ভূইঁয়া, থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির মোঃ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার। এ সময় আরো উপস্থিত ছিলেন, চিতোষী পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ পাটোয়ারী, চিতোষী পশ্চিম ইউপী চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন।

সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকুল আলম, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি সোয়েব দেওয়ান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মীর হোসেন বাবুল, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামরুল ইসলাম মজুমদার, মোঃ নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সামছুল হক মিয়াজী, উপজেলা তাঁতীলীগ নেতা মোঃ মাঈন উদ্দিন মানিক, আওয়ামী লীগ নেতা ডাক্তার জীবন চন্দ্র মজুমদার সহ আওয়ামলীগ যুবলীগ ছাত্রলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ