শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

শাহরাস্তিতে অবৈধ দোকান অপসারণের নির্দেশ দিলেন ইউএনও

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ৪১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক যানজটমুক্ত করতে অবৈধ দোকান অপসারণের নির্দেশ দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।

মঙ্গলবার (৩১ আগস্ট) উপজেলার দোয়াভাঙ্গা আঞ্চলিক মহাসড়ক যানজটমুক্ত করতে আগামি শনিবারের মধ্যে রাস্তার পাশে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিকেল সাড়ে ৫ টায় তিনি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় এসব স্থাপনা অপসারণের জন্য ব্যবসায়ীদের সাথে কথা বলেন ও মাইকিংয়ের মাধ্যমে স্থাপনা সরানোর হুশিয়ারি দেন।

জানা যায়, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের অন্তর্গত শাহরাস্তি গেইট এলাকায় রাস্তার দু পাশে শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠায় এবং ৩টি করাতকল প্রতিষ্ঠান থাকায় প্রতিনিয়ত সড়কে যানজট লেগে থাকে। সড়ক ঘেঁষে গড়ে উঠা এসব ব্যবসা প্রতিষ্ঠান ও অবৈধ দখলের ফলে মূল সড়কের উপর দিয়েই বাস স্টপেজ, সিএনজি ও ব্যটারী চালিত অটোরিকশা স্ট্যান্ড এবং পথচারীদের চলাচল করতে হয়। ফলশ্রুতিতে মহাসড়ক ও উপজেলার প্রধান সড়কে যানজটের কারনে জনদূর্ভোগ বাড়ছে।

এ সমস্যা সমাধানে গত ২৯ আগষ্ট শাহরাস্তি মডেল থানা পুলিশের পক্ষ থেকে সড়কের পাশে স্থাপিত অবৈধ স্থাপনা ও দোকান অপসারণের জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান। দুই দিন অতিবাহিত হলেও ব্যবসায়ীরা তাদের স্থাপনা অপসারণ না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের সাথে কথা বলেন এবং আগামী শনিবারের মধ্যে এসব স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, আগামী শনিবারের মধ্যে রাস্তার দু’পাশে সরকারি জায়গায় থাকা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। শনিবারের পরে সেখানে কোন স্থাপনা থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ