শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শাহরাস্তিতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ৫

রফিকুল ইসলাম পাটোয়ারী / ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

চাঁদপুরের শাহরাস্তিতে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে ৩ শিক্ষার্থীসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।

আহতের পরিবার সূত্রে জানা যায়, ৩১ মে মঙ্গলবার শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা- উঘারিয়া সড়কের দোয়াভাঙ্গা রেলক্রসিং খাদ্য গুদাম সংলগ্ন সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে ৩ শিক্ষার্থীসহ ৫ জন গুরুতর আহত হয়।

ঘটনার বিবরণে জানা যায় সড়কের উপরে থাকা পিকআপভ্যান হঠাৎ করে সড়কের উপরে গাড়িটি ঘোরাতে চেষ্টা করে, ওই সময় দোয়াভাঙ্গা আগামী সিএনজি অটোরিকশা চালিত নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চলে যায় অপর দিক থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেল চালক সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৩ শিক্ষার্থীসহ ৫জন গুরুতর আহত হয়।

আহতরা হলেন, বলশিদ গ্রামের জাকির হোসেনের মেয়ে মেহের ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার (১৭), একই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে মেহের ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার (১৭), উপলতা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে মোঃ শুভ (২৩), কেশরাঙ্গা গ্রামের আবু তাহেরের ছেলে আরিফ হোসেন (২২) ও মোটরসাইকেল চালক বলশিদ দৈলবাড়ীর মোঃ হানিফ মিয়ার ছেলে জাবের হসেন (১৯)।

উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং কর্তব্যরত ডাক্তার তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। ৩ শিক্ষার্থীর অবস্থা খুবই খারাপ।

শাহরাস্তি মডেল থানার পুলিশ খবর পেয়ে উপ-পরিদর্শক এসআই রোকনউজ্জামান ঘটনাস্থলে পৌঁছে। এবং আহতদের খোঁজখবর নেন। ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনউজ্জামান বলেন আহতের পরিবার থানায় অভিযোগ করলে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।


এই ক্যাটাগরির আরো সংবাদ