শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শাহরাস্তিতে অটোরিকশা উল্টে চালক নিহত

রফিকুল ইসলাম পাটোয়ারী / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২

শাহরাস্তিতে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে চালক মোঃ জামাল হোসেন (৩৫) নিহত হয়েছেন।

১৯ জুন রোববার দুপুর দেড়টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ধামরা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা শোরসাক থেকে সূচীপাড়া যাওয়ার পথে ধামরা গ্রামের পুলের পাশে বৃষ্টিভেজা কাঁচা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মোঃ জামাল হোসেন (৩৫) নিহত হন। নিহতের বাড়ী ওই ইউনিয়নের শোরসাক পশ্চিম পাড়া নাছির উদ্দিন মিজি বাড়ি। সে ওই গ্রামের মৃতঃ আবুল কাশেমের ছেলে। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) নূরুল আনোয়ার ও সহকারী উপ-পরিদর্শক মোঃ শোয়েব আখন্দ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ৩ সন্তান নিয়ে দু চোখে অন্ধকার দেখছেন নিহতের স্ত্রী মৌসুমি। তিনি জানান, জীবিকার সন্ধানে বেরিয়ে তাঁর স্বামী লাশ হয়ে ফিরলো। তাঁর ২ কন্যা ও ১ পুত্র সন্তান ও বৃদ্ধ মা এবং প্রতিবন্ধী ভাইকে কে দেখার কেউ রইলো না।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ