শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে দুটি ঘর পুড়ে ছাই

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

চাঁদপুরের শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে দুটি ঘর পুড়ে ছাই হয়েছে।বুধবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায় চিতোষী বাজার সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন মোঃ সাফায়েত উল্লাহ ১টি বসত ঘর ও ১টি রান্না ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায়।

সাফায়েত উল্লাহ বসত ঘরে ৩টি পরিবার ভাড়া থাকতেন, তাদের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তারা হলেন আবুল কাশেমের ছেলে (মাছ বিক্রেতা) মোঃ সেলিম মিয়া , ছবর আলীর ছেলে শুক্কুর মিয়া ও স্বামী পরিত্যক্তা পরিবার মোছেনা বেগম।

এছাড়াও আগুনের লেলিহান পাশের ঘরের আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে যায় তারা হলেন মফিজুল হকের ছেলে মোঃ কামাল হোসেন (৪০) এর বসতঘর, ও মিজানুর রহমানের স্ত্রী শাহানারা বেগমর বসতঘর।

খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিস ডিফেন্স ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালায়। এর আগে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালায় ততক্ষণে বসত ঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনেের সূত্রপাত কোথায় থেকে ঘটে তা জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত পরিবার স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের সহযোগিতা ও সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ পাটোয়ারী পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্তনা দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ