শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শপথ নিলেন বরিশাল, খুলনা ও গাজীপুরের ৩ মেয়র

নিজস্ব প্রতিবেদক / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ জুলাই, ২০২৩

নবনির্বাচিত তিন মেয়র বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ, খুলনার তালুকদার আব্দুল খালেক ও গাজীপুরের জায়েদা খাতুন আজ শপথ নিয়েছেন।

আজ সকালে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে এই তিন সিটির মেয়রদের শপথ বাক্য পাঠ করান।

পরে একই স্থানে তিন সিটির সাধারণ ওয়ার্ড এবং সংরক্ষিত নারী আসনের ১৫৭ জন কাউন্সিলররাও শপথ গ্রহণ করেন।

এদের মধ্যে বরিশালের ৪০ জন, খুলনার ৪১ জন ও গাজীপুরের ৭৬ জন শপথ গ্রহণ করেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এসব কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।

স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাটার্য্য এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।

গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ৮৭,৮০৭ ভোট পেয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পেয়েছেন মাত্র ৩৩,৮২৮ ভোট।

একই তারিখে অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী প্রার্থী তালুকদার আব্দুল খালেক ১,৫৪,৮২৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো.আব্দুল আউয়াল পেয়েছেন ৬০,০৬৪ ভোট।

এদিকে গত ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ২৩৮,৯৩৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লাহ খান পেয়েছেন ২২২,৭৩৭ ভোট।সূত্র: বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ