শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

লিপস্টিক লাগানোর সময় এই ভুলগুলো করবেন না

লাইফস্টাইল ডেস্ক / ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

ঠোঁটের পাশাপাশি মুখের সৌন্দর্য বৃদ্ধিতেও লিপস্টিক বিশেষ ভূমিকা পালন করে। লিপস্টিক ছাড়া সাজ কখনই সম্পূর্ণ হয় না। পার্টি হোক বা বিয়ের অনুষ্ঠান, যেকোনও উপলক্ষ্যেই লিপস্টিকের ব্যবহার নারীর সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তোলে। তবে লিপস্টিক লাগানোর সঠিক পদ্ধতি অবশ্যই জানা উচিত, নাহলে কিন্তু সৌন্দর্য বৃদ্ধির বদলে সৌন্দর্যহানি হতে পারে।

আসুন জেনে নেওয়া যাক, লিপস্টিক ব্যবহারের সঠিক পদ্ধতি।

> ম্যাট লিপস্টিক লাগানোর পর ঠোঁট হালকা শুষ্ক হয়ে যায়। তাই লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে হালকা করে ময়েশ্চারাইজার লাগান। এতে আপনার ঠোঁট নরম থাকবে এবং সুন্দর দেখাবে।

> ডেড স্কিন ও পিগমেন্টেশনের কারণে ঠোঁটের রং কালচে হয়ে যায়। আর, কালো ঠোঁটে লিপস্টিকের রং ঠিকমতো ফোটে না। তাই, লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে কন্সিলার ও ফাউন্ডেশন বেস লাগিয়ে নিন। তারপর আপনার পছন্দের লিপস্টিক লাগান। ঠোঁটে সরাসরি লিপস্টিক লাগালে লিপস্টিক ঘেঁটে যেতে পারে, তাই ব্রাশের সাহায্যে লিপস্টিক লাগাতে পারেন।

> নিখুঁত লিপস্টিক লাগানোর জন্য লিপ লাইনার ব্যবহার করুন। লিপস্টিক লাগানোর আগে লিপ লাইনার দিয়ে ঠোঁটের আউটলাইন করুন। তারপর লিপস্টিক লাগান। লিপ লাইনার অবশ্যই লিপস্টিকের শেডের সাথে ম্যাচিং হতে হবে।

> লিপস্টিক লাগানোর পর ঠোঁটে লেগে থাকা অতিরিক্ত লিপস্টিক তুলে ফেলা প্রয়োজন। এর জন্য টিস্যু পেপার ব্যবহার করতে পারেন। টিস্যু পেপার নিয়ে আপনার ঠোঁটের উপর হালকা চাপ দিয়ে দিয়ে অতিরিক্ত লিপস্টিক তুলে ফেলুন।

সূত্র: বোল্ডস্কাই


এই ক্যাটাগরির আরো সংবাদ