শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

লন্ডন থেকে দেশে ফিরছেন খালেদা জিয়া

দর্পণ ডেস্ক / ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

চার মাসের চিকিৎসা শেষে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

সোমবার (৫ মে) যুক্তরাজ্য সময় বিকাল ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিট) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হন।

এর আগে বিকালে খালেদা জিয়া তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চালানো গাড়িতে করে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের পথে প্রবাসী বাংলাদেশিরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা ও বিদায় জানান।

লন্ডন থেকে ঢাকার পথে দোহায় যাত্রাবিরতি করবেন তিনি। কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ২টার দিকে জ্বালানি নেওয়ার জন্য এক ঘণ্টার বিরতির পর ঢাকার উদ্দেশে রওনা দেবে বিশেষ বিমানটি।

আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে।

খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তার দুই পুত্রবধূ— ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শারমিলা রহমান। জুবাইদা রহমান ঢাকায় অবস্থান করবেন তার বাবার ধানমন্ডির বাসায়, যেখানে তার নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চেয়ারপারসনের আগমনের জন্য গুলশানের বাসভবন ‘ফিরোজা’ প্রস্তুত করা হয়েছে। তিনি দলীয় নেতা-কর্মীদের অনুরোধ করে বলেন, “কাল এসএসসি পরীক্ষা রয়েছে, তাই কেউ যেন সড়কে না দাঁড়ান। যারা অভ্যর্থনা জানাতে চান, তারা ফুটপাতে অবস্থান করুন।”

উল্লেখ্য, চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে প্রথম ১৭ দিন তিনি লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তারেক রহমানের বাসায় থেকে অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ