শিরোনাম
অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

লকডাউন শেষের না হতেই পুরনো রূপে রাজধানী

ঢাকা ব্যুরো / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

লকডাউন শেষ হওয়ার একদিন আগেই রাজধানী ফিরে গেছে আগের কর্মচঞ্চল রূপে। শহর জুড়ে গাড়ি চলাচল বেড়ে কোথাও কোথাও দীর্ঘ ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে দ্বিগুন ভাড়ায় চলছে গণপরিবহন।  

আগামীকাল থেকে লকডাউন শিথিলের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করতে শুরু করেছে সাধারণ মানুষ।

করোনা নিয়ন্ত্রণে দীর্ঘ দিন ধরে চলা কঠোর লকডাউনের শেষ দিনে এসেও ভোগান্তিতে নাজেহাল রাজধানীর সাধারণ মানুষ। আগামীকাল থেকে অর্ধেক গণপরিবহণ চলার সিদ্ধান্ত থাকলেও, এক দিন আগেই দ্বিগুণ ভাড়া নিয়ে বাস চলছে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে।

প্রতিদিনের রোজগারে যাদের সংসার চলে সেইসব মানুষগুলো লকডাউন শিথিলের সিদ্ধান্তে আবারো কাজে ফেরার অপেক্ষায়।

শহরের মোড়ে মোড়ে ভোগান্তিতে পড়া মানুষের ছবি যেমন আছে, ঠিক তেমনি আছে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোর চিত্র।

দেশে করোনাভাইরাস শনাক্তের পর ২০২০ সালের ১৭ই মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার মধ্যে দিয়ে শুরু হয় লকডাউন। একই বছর ২২ মার্চ ১০ দিনের জন্য জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি সব অফিস বন্ধ ঘোষণা করেছিলো সরকার।


এই ক্যাটাগরির আরো সংবাদ