শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে নৌ বাহিনী ও কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক / ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত দেশব্যাপি কঠোর লকডাউন বাস্তবায়নে ১ম দিন মোংলায় মাঠে নেমেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। পরিস্থিতি পর্যবেক্ষন ও লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনা করছেন দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে মোংলা পৌরশহরের বিভিন্ন রাস্তায় টহল দিচ্ছে দুই প্লাটুন নৌবাহিনীর সদস্য, কোস্টগার্ড, পুলিশ ও আনসার সদস্যরা। জরুরী পন্য ও হাসপাতাল ব্যতিত বন্ধ রয়েছে শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল। রাস্তা ঘাটে কোন প্রকারের যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার জানান, প্রয়োজন ছাড়া যেন কেউ ঘর থেকে না বের হয় সেজন্য উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। গত ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত কঠোর বিধি নিষেধ চলমান ছিলো মোংলায়।

এদিকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মোংলা বন্দরে অবস্থানরত সকল বাণিজ্যিক হাজারে পন্য খালাস স্বাভাবিক রাখা হবে বলে জানান বন্দর কর্তৃৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।


এই ক্যাটাগরির আরো সংবাদ