শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে মতলব উত্তর উপজেলা প্রশাসন ও পুলিশ

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

সরকার ঘোষিত কঠোর লকডাউনের চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ নিরলসভাবে উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন কার্যকরে অভিযান অব্যাহত রেখেছে।


মঙ্গলবার (৩ আগস্ট) সকালে কঠোর লকডাউনের ১২তম দিনেও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ও সরকারি ঘোষণা অনুযায়ী জনসাধারণকে লকডাউন মানাতে উপজেলার বিভিন্ন পয়েন্টে ও বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান। এ সময় স্বাস্থ্যবিধি মানাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়। এ সময় মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল উপস্থিত ছিলেন ।


১২তম দিনে সরকারি বিধি-নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখার অপরাধে উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫টি মামলায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের বিস্তার বেড়ে চলেছে। তাই আমরা সরকারি আইন জনগণকে মানাতে ও জনসচেতনতা বৃদ্ধির করণে এ অভিযান পরিচালনা করছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ