শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

রেমিট্যান্স প্রবাহ ধীরে ধীরে বাড়বে : অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক / ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত তিন মাসে এক বিলিয়ন ডলারের মতো রেমিট্যান্স কম এসেছে। আশা করছি, রেমিট্যান্স প্রবাহ ধীরে ধীরে বাড়বে। রেমিট্যান্স কম আসার মূল কারণ হচ্ছে- বিদেশে যেসব প্রবাসী আছেন, তারা দেশে এসে আর যেতে পারেননি।

বুধবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠক শেষে তিনি অর্থমন্ত্রী এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, গত বছর প্রায় ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এখনও যে গতিতে আসছে, সে গতিতে এলে ২২-২৩ বিলিয়ন ডলার আসবে। ২২ বিলিয়ন ডলার কিন্তু কম না। রেমিট্যান্স কম আসার মূল কারণ হচ্ছে- বিদেশে যেসব প্রবাসী আছেন, তারা দেশে এসে আর যেতে পারেননি। রেমিট্যান্স আসে তাদের কাছ থেকেই, যারা বিদেশে যান। আগে যত পরিমাণ বিদেশে ছিলেন, এখন সেই পরিমাণ নেই। যাওয়া শুরু হয়েছে। আমার মনে হয়, দুই-তিন মাসে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

অর্থমন্ত্রী বলেন, আগে যে পরিমাণ জনবল বিদেশে ছিল, এখন সে পরিমাণ বিদেশে আছে কিনা, সেটা নিশ্চিত হওয়ার পরেও যদি কম আসে, তখন বুঝতে হবে অন্য কোনও কারণও থাকতে পারে।

সিডিপি বলেছিল অন্য কোনো টাকা রেমিট্যান্সের নাম করে দেশে ঢুকছে কিনা, সেটা চেক করার জন্য- এমন হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা অবাস্তব বিভিন্ন কথাবার্তা বলে। আমাদের বহু খাত আছে যেখানে প্রণোদনা দিয়ে থাকি। শুধু রেমিট্যান্সকে টার্গেট করবে কেন? সেটা ঠিক না। আমাদের আরেকটু সময় দিতে হবে, আমরা দেখব।’


এই ক্যাটাগরির আরো সংবাদ