শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

রিজভীর শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

বুধবার (২ ডিসেম্বর) রুহুল কবির রিজভী বলেন, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

এছাড়া তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। একই সঙ্গে চিকিৎসকদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

গত ১৩ অক্টোবর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা শেষে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুই দফা পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ২১ নভেম্বর তার হার্টে রিং পড়ানোর মাধ্যমে সফলভাবে এনজিওপ্লাস্টি করানো হয়। হাসপাতাল থেকে রিলিজ পেয়ে গত ২৪ নভেম্বর বাসায় ফিরেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

তার হার্ট অ্যাটাকের পর ল্যাব এইড হাসাপাতালে এনজিওগ্রাম করার পর তার হার্টে একটি ব্লক ধরা পড়লে ইনজেকশনের মাধ্যমে সেটির ৪০ থেকে ৪৫ শতাংশ অপসারণ করা হয়। ১১ নভেম্বর বিএসএমএমইউতে তার হার্টের এমপিআই টেস্ট করা হয়। এমপিআই পরীক্ষায় কিছু সমস্যা ধরা পরে। গত ২১ নভেম্বর আবারও তার এনজিওগ্রাম করে হার্টে সমস্যা ধরা পড়ায় ল্যাব এইডের অধ্যাপক ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে তার হার্টে রিং পড়ানো হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ