শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

রাতে ঘুম না হওয়ার কারণ ডায়াবেটিস নয় তো!

লাইফস্টাইল ডেস্ক / ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

অনেক সময় রাতে ঘুম কম হয়। যার ফলে পরের সারাটা দিন ধরে যেন থাকে একটি ক্লান্তি ভাব। মাথাব্যাথা সঙ্গে মেজাজও বিগড়ে থাকে ঘুম কম হলে। আর এই ঘুম কম হবার একটি বড় কারণ হতে পারে ডায়াবেটিস।

জানা যায়, যাদের ডায়াবেটিস রয়েছে তাদের এই সমস্যা বেশি দেখা দেয়। ডায়াবেটিস একটি দীর্ঘ সময়ের সমস্যা। এই রোগে আক্রান্ত রোগীদের ঘুমে ব্যাঘাত হওয়ার মূল দুটি কারণ বেশি বেশি পানি তেষ্টা পাওয়া এবং ঘন ঘন প্রস্রাবের চাপ।

যাদের ডায়াবেটিসের সঙ্গে আবার ব্লাড প্রেসারও রয়েছে, তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। উচ্চ রক্তচাপ রয়েছে যাদের, তাদের পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। আর এ না হলেই দেখা দেয় সমস্যা।

গ্লুকোজের ওঠানামা ঘুমের গুণমানকে খারাপ করে তোলে। তবে যাদের ব্লাড প্রেসার বেশি, তাদের প্রত্যেকেরই এই সমস্যা দেখা দেয় তা ঠিক নয়।

ঘুমের ব্যাঘাত রক্তে গ্লুকোজ বিপাক ও ওজন নিয়ন্ত্রণকে প্রভাবিত করতে পারে। পাশাপাশি পর্যাপ্ত ঘুম না হলে অন্যান্য অনেক সমস্যা দেখা দিতে পারে।

এই সমস্যাগুলো থাকলে রাতে ঘুমানোর একটি নির্দিষ্ট সময় ঠিক করা প্রয়োজন। আর ঘুমানোর সময় মোবাইল, টেলিভিশন হতে দূরে থাকুন।

ঘুমের আগে মশলাদার খাবার, ক্যাফিনযুক্ত পানীয় ও অ্যালক্যাহোল খাওয়া যাবে না। ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের কারণে মানুষ ক্লান্তি অনুভব করে। যার ফলে ঘুম তাড়াতাড়ি আসে।

সূত্রঃ এই সময়


এই ক্যাটাগরির আরো সংবাদ