শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

যেসব উপায়ে শিশুর হবে ভালো ঘুম

লাইফস্টাইল ডেস্ক / ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১

শিশুদের ঘুম নিয়ে অধিকাংশ বাবা-মা চিন্তিত। বেশিরভাগ ক্ষেত্রে নবজাতকরা ঘুমাতে চায় না। আদরের সন্তান না ঘুমালে মা বাবাও ঘুমাতে পারেন না। বাবা মাকে বাধ্য হয়ে রাত জাগতে হয়। যার ফলে পরদিন বাবা মায়ের কাজের ব্যাঘাত ঘটে। কেউ কেউ হয়তো সন্তানের কান্না থামাতে না পেরে অনেকটা রেগে যান। এটা অবশ্য ঠিক না। কিছু নিয়ম ও অভ্যস অনুসরণ করলে সন্তানের ঘুম নিয়ে বাবা মাকে নাজেহাল অবস্থায় পড়তে হয় না।

জেনে নিন শিশু সন্তানকে ঘুম পাড়ানোর সহজ উপায়।

  • শিশুকে ঘুমানোর সঠিক সময় নির্ধারণ করে দিন। আপনি আপনার নবজাতক শিশুকে প্রতিদিন রাতে একই সময় ঘুমাতে নিয়ে যান। রোজ এক সময়ে ঘুম পাড়ালে এটি তাদের অভ্যাসে পরিণত হবে। তবে শিশুকে ঘুম পাড়াতে গিয়ে নিজে ভুলেও ফোন, ট্যাব কিংবা ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে যাবেন না।
  • শিশুরা শারীরিক ও মানসিকভাবে খুব কোমল হয়। তাদেরকে ঘুমের আগে আরামদায়ক অবস্থায় রাখুন। তাদের জন্য আরামদায়ক বিছানা নিশ্চিত করুন। আরামদায়ক পোশাক নিশ্চিত করুন।
  • সব ধরনের ইলেক্ট্রনিক্স মিডিয়া থেকে নিজে দূরে থাকুন এবং শিশুকেও দূরে রাখুন। কারণ ইলেক্ট্রনিক্স মিডিয়া নিয়ে ব্যস্ত থাকলে শিশুর ঘুমাতে না চাওয়াটা স্বাভাবিক।
  • ঘুমের আগে শিশুকে পেট ভরে খেতে দেবেন না। তাহলে শিশুর ঘুমাতে অসুবিধা হবে। তবে ক্যালোরি, প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে দেবেন।
  • শিশু ভয় পায় এমন অদ্ভূত কিংবা বিকলাঙ্গ প্রাণীর ছবি শিশুর শয়ন কক্ষ থেকে সরিয়ে ফেলুন। প্রয়োজনে শিশুকে কোলে নিয়ে দোল খাওয়াতে খাওয়াতে কিংবা দোলনায় দোল খেতে খেতে ঘুমানোর সুযোগ করে দিন।
  •  আপনার সন্তানের বয়স যদি ছয় থেকে এক বছরের বেশি হয় তাহলে ঘুমের সময় তার পাশে পুতুল রেখে দিন। দেখবেন আপনার সন্তান পুতুলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে।
  • সন্তানকে ঘুম পাড়ানোর জন্য গল্প, গান কিংবা কবিতা আশ্রয় নিতে পারেন। এটি খুব কার্যকরী পদ্ধতি। এভাবে রোজ গল্প, গান কিংবা কবিতা শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়া তার অভ্যাসে পরিণত হবে।
  • ঘুম পাড়ানোর জন্য আপনার সোনামনির পিঠে আলতো করে ছুঁয়ে দিন, হাত বুলিয়ে দিন। কেননা আলতো স্পর্শে শিশুদের ঘুম আসে।
  • শিশু ঘুমানোর সঙ্গে সঙ্গে শয়নকক্ষ ছেড়ে চলে যাবেন না কিংবা শিশুর কাছ থেকে দূরে সরে যাবেন না। যদি দূরে সরে যান তাহলে শিশুর ঘুম ভেঙে যেতে পারে। শিশুকে ঘুম পাড়ানোর আগে তার ন্যাপকিন বদলাতে ভুলবেন না।


এই ক্যাটাগরির আরো সংবাদ