শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

যেভাবে হবে একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

ভার্চুয়ালি নয়, সরাসরিই হবে এবারের অমর একুশে বইমেলা। কিন্তু কবে নাগাদ এই বইমেলা বসবে সুনির্দিষ্টভাবে সেই তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে প্রধানমন্ত্রীর কাছে তিনটি সম্ভাব্য তারিখ প্রস্তাবনা করবে বাংলা একাডেমি এবং সংস্কৃতি মন্ত্রণালয়।

২০ ফেব্রুয়ারি, ৭ মার্চ ও ১৭ মার্চ- এই তিনটি তারিখের যে কোনো একটি থেকে বইবেলা আয়োজনের ইচ্ছা সংশ্লিষ্টদের।

এ নিয়ে রোববার গ্রন্থমেলার আয়োজক বাংলা একাডেমি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বা টিকা দেওয়া শুরু হলে আমরা কীভাবে দ্রুত সময়ে বইমেলা শুরু করতে পারি, সেই প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের আজকের এই বৈঠক ছিল। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে- বইমেলা ভার্চুয়ালি নয়, সরাসরিই হবে। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি। আগামী ২০ ফেব্রুয়ারি, ৭ মার্চ অথবা ১৭ মার্চ থেকে বইমেলা শুরু করতে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাব পাঠানো হবে।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, সম্ভাব্য তিনটি তারিখের সঙ্গে আমরা একমত। এখন ২০ ফেব্রুয়ারি শুরু করা যায় কিনা, সেটি নির্ভর করে প্রধানমন্ত্রীর সম্মতির ওপর।

  • তথ্যসূত্র : যুগান্তর


এই ক্যাটাগরির আরো সংবাদ