শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু

দর্পণ ডেস্ক / ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই অংশ নেবে বিএনপি।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আমীর খসরু। তিনি বলেন, “তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সবকিছু প্রস্তুত করা হচ্ছে। যারা গুঞ্জন ছড়ায় তারা ছড়াবেই।”

খালেদা জিয়ার বিদেশ যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপরই নির্ভর করছে বিদেশে যাওয়া। চিকিৎসকের সিদ্ধান্তই এ বিষয়ে চূড়ান্ত। তিনি আরও জানান, এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়; পুরো বিষয়টি মেডিকেল বোর্ডের ওপর নির্ভরশীল।

ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না—এ প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

মনোনয়ন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, খুব দ্রুতই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ