শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

যুব সমাজের মেধা ও সুপ্ত প্রতিভাকে বিকশিত করে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে : সৈয়দ সাইফুদ্দীন আহমদ

ইসতিয়াক জামান নাফিজ, মতলব (উ:), চাঁদপুর / ৭৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

জঙ্গিবাদ, মাদক ও যৌতুকের বিরুদ্ধে গণশপথে হাজারো যুবকের অংশগ্রহণে ২৪ ফেব্রুয়ারি বুধবার মাইজভাণ্ডার দরবার শরীফে মইনীয়া যুব ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জদানশীন, পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট, আওলাদে রাসূল (দ.) শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।

এসময় তিনি বলেন, তারুণ্যের শক্তিই পারে সকল ক্ষেত্রে জাতিকে হতাশা ও অনৈতিকতার হাত থেকে রক্ষা করতে। ঘুষ, দুর্নীতিসহ সমাজের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে। বায়ান্নের ভাষা আন্দোলন থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণ আন্দোলন-সংগ্রামে তরুণরাই সম্মুখ সারির ভূমিকা রেখেছিল। সেই তরুণরাই আজ সীমাহীন অবক্ষয়ে নিমজ্জিত ও পথভ্রান্ত। ফলে তারুণ্যের ক্ষয়, লয় ও পশ্চাদগামিতা দেখে আমরা আজ গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি যুব মহাসমাবেশে বলেন, তোমাদের মেধা, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভাকে বিকশিত করে দেশকে কাক্ষিত সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে। কীর্তিমান ওলী-মনীষীদের জীবনাদর্শের আলোকে তোমাদের গড়ে ওঠতে হবে। তাহলে দেশ ও জাতির কাক্সিক্ষত উন্নতি ও সমৃদ্ধি আসবে। তিনি মাদক, নারী ও শিশু নির্যাতন এবং যৌতুকের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে মইনীয়া যুব ফোরামের কর্মীদের প্রতি আহ্বান জানান। শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানীর ৫৪ তম খোশরোজ শরীফের প্রথম দিনে আয়োজিত যুব মহাসমাবেশে সভাপতিত্ব করেন মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহ্জাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী।

বিশেষ অতিথি ছিলেন, মইনীয়া যুব ফোরামের কার্যকরী সভাপতি শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন, সিনিয়র সহ-সভাপতি শাহ্জাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন।

অতিথি ও আলোচক ছিলেন মইনীয়া যুব ফোরামের সহ-সভাপতি শাহ মো: আবুল কালাম, সাধারণ সম্পাদক খলিফা শাহ মোহাম্মদ আসলাম হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম রাব্বি, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন, প্রচার সম্পাদক শরীফুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক দিদারুল হক রিমন প্রমুখ।

খোশরোজ শরীফ ও মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবারের কর্মসূচিতে ছিল গুণীজন সংবর্ধনা, মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর, গবেষণা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর দুর্লভ চিত্র ও ভিডিও প্রদর্শনী, ব্লাড গ্রুপিং ও কুইজ প্রতিযোগিতা। মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি-কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। দেশের নানা এলাকা থেকে মইনীয়া যুব ফোরামের হাজার হাজার নেতাকর্মী যুব মহাসমাবেশে অংশগ্রহণ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ