শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

যুদ্ধ না চাইলেও সার্বভৌমত্ব রক্ষায় সব প্রস্তুতি নেব : প্রধানমন্ত্রী

দর্পণ ডেস্ক / ৩৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

যুদ্ধ না চাইলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশটা স্বাধীন। স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে বিশ্বদরবারে মাথা উঁচু করে আমরা চলব। আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার সব রকম প্রস্তুতি নেব।

‘আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যেন সব ধরনের উদ্যোগ এবং প্রশিক্ষণ থাকে, সেভাবেই আমরা আমাদের প্রতিটি বাহিনীকে গড়ে তুলছি।”

কক্সবাজারের পেকুয়ায় সাবমেরিন ঘাঁটি হচ্ছে জানিয়ে বিশাল সমুদ্রসম্পদকে যেন দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করা যায় সে লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান সরকারপ্রধান।

নৌবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

১৯৯৬ সালে খুলনা শিপইয়ার্ড নৌবাহিনীর হাতে তুলে দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা আমাদের যে ডকইয়ার্ড সেটাও, ড্রাই ডকইয়ার্ড, চট্টগ্রামে এবং নারায়ণগঞ্জে, সেটা আমরা নৌবাহিনীর হাতে তুলে দিই। লক্ষ্য হলো– আমাদের নিজস্ব শিপইয়ার্ডে আমরা যুদ্ধজাহাজও তৈরি করব এবং যার কাজ ইতিমধ্যে আমরা কিছু কিছু শুরুও করেছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ