শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে বিশ্বমানের তৈরি পোশাকের রফতানি বৃদ্ধি করতে চায় বাংলাদেশ

দর্পণ ডেস্ক / ৩৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের রফতানি বৃদ্ধি করতে চায় বাংলাদেশ।  বিশ্বের তৃতীয় বৃহত্তম তৈরি পোশাক রফতানিকারক দেশ বাংলাদেশ। দেশের তৈরি পোশাকের মান, মূল্য ও ডিজাইন বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠছে, যার ফলে রফতানি বাড়ছে।

আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার লাস ভেগাস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘মেনস অ্যাপারেল গিল্ড ইন ক্যালিফোর্নিয়া’ শীর্ষক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের বর্তমান রফতানি আয়ের ৮৩.৫ ভাগ তৈরি পোশাক থেকে আসে বলে জানান বাণিজ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার রফতানি বৃদ্ধি করতে ও মেড ইন বাংলাদেশকে বিশ্বের কাছে জনপ্রিয় করে তোলার জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ সরকার চলমান করোনা পরিস্থিতিতে তৈরি পোশাক সেক্টরকে প্রণোদনা দিয়ে আর্থিক সহযোগিতা করেছে এবং এ সেক্টরকে স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের তৈরি পোশাক সেক্টরে প্রায় ৪৫ লাখ শ্রমিক কাজ করছে যাদের বেশিরভাগই নারী। এতে নারীর কর্মসংস্থানের ক্ষেত্রেও বাংলাদেশের তৈরি পোশাক খাতের বিশেষ অবদান রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি বৃদ্ধির যে সুযোগ রয়েছে, তা আমরা কাজে লাগাতে চাই। এজন্য উভয় দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার কথা বলেন বাণিজ্যমন্ত্রী।


এই ক্যাটাগরির আরো সংবাদ