শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ হাউসের উদ্বোধন

নিউজ ডেস্ক / ৪২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেন। এর আগে তিনি বাংলাদেশ হাউস প্রাঙ্গণে একটি ফ্রিঞ্জ গাছের চারা রোপণ করেন।

বাংলাদেশ হাউসের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মোনাজাতে অংশগ্রহণ করেন। এরপর তিনি বাংলাদেশ দূতাবাস এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত মহ. শহিদুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘর সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদানের জন্য গত ১৯ সেপ্টেম্বর ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে দু’দিনের যাত্রাবিরতি শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছান।
গত ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্ক অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনসহ বেশ কয়েকটি উচ্চপর্যায়ের ইভেন্ট এবং বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধান এবং সংস্থার সঙ্গে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।তিনি গত ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে তাঁর বাবা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বাংলায় ভাষণ প্রদান করেন।

গত ২০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের উত্তরের লনের বাগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁকে উৎসর্গকৃত একটি বেঞ্চ উদ্বোধন এবং একটি বৃক্ষরোপণ করেন।
প্রধানমন্ত্রী তাঁর সরকারি সফর শেষে গত ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছান এবং পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তাঁর ১ অক্টোবর রাতে হেলসিংকি হয়ে দেশে ফেরার কথা রয়েছে।(বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ