শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

যাকাত আদায় একটি ইবাদত ও দারিদ্র্য দূর করে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

সুমন আহম্মেদ, মতলব উত্তর / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম বলেন, ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে যাকাত। যাকাত আদায় ও এর বণ্টন একদিকে যেমন গুরুত্বপূর্ণ বাধ্যতামূলক ইবাদাত, তেমনি তা সমাজ থেকে দারিদ্র্য দূর করে  ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কার্যকর একটি উপাদানও বটে। আল্লাহর পথে যারা ব্যয় করে তাদের সম্পদ আল্লাহ  বৃদ্ধি করেন। যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মত, যা উৎপন্ন করল সাতটি শীষ, প্রতিটি শীষে রয়েছে একশ’ দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন।

৩০ এপ্রিল শনিবার দুপুরে মতলব উত্তর উপজেলার পশ্চিম ইসলামাবাদের নিজ বাড়িতে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।


তিনি আরও বলেন, অসহায় গরীব ও দুস্থদের মাঝে যাকাত বিতরণ করতে হবে। এ বিষয়ে কুরআন মাজীদে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। যারা যাকাত গ্রহণ করে এটা তাদের অপরাধ নয় এটা তাদের অধিকার।

আলোচনা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন অসহায় গরীব ও দুঃস্থদের মাস ২ হাজার যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করেন।


এসময় উপস্থিত ছিলেন -মতলব উত্তর উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এ্যাড. আক্তারজ্জামান, ইসলামাবাদ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও ইউপি সদস্য খলিল মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল বাবু প্রমুখ। এছাড়াও রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্যবর্গ উপস্থিতি ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ