চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাটের টোল ফ্রি করে দিয়েছেন আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও মোহনপুর পর্যটন লি. এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান।
শনিবার (২৮আগষ্ট)দুপুরে লঞ্চঘাটে টোল ফ্রি যাতায়াত কার্যক্রম উদ্বোধন করেন কাজী মিজানুর রহমান।
মোহনপুর লঞ্চ ঘাটের ইজারাদার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন ফকিরকে টোলের সমুদয় অর্থ পরিশোধ করে যাত্রীদের জন্য টোল ফ্রি করেন কাজী মিজানুর রহমান।
এসময় যাত্রীদের সাথে কথা হলে তারা বলেন, ব্রিটিশ পিরিয়ড থেকে ঐতিহ্যবাহী মোহনপুর লঞ্চঘাটের কার্যক্রম শুরু। এ পর্যন্ত কার্যক্রম চলছে। বিগত প্রায় ১০০ বছরের চাহিদা ছিল টোল ফ্রি মোহনপুর লঞ্চঘাট। সেটা আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান বাস্তবায়ন করায় আনন্দ প্রকাশ করেন তারা ।
মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয় বলেন, কাজী মিজানুর রহমানের নেতৃত্বে মোহনপুরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এই উন্নয়নের ধারাবাহিকতায় তিনি লঞ্চঘাট টোল ফ্রি করলেন। এতে আমরা অত্যান্ত আনন্দিত ও গর্বিত ।
কাজী মিজানুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন প্রহসন মুক্ত একটি উন্নয়নশীল বাংলাদেশ। সে লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন বাজি রেখে বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় মোহনপুর লঞ্চঘাটের টোল ফ্রি করে দিয়েছি। সরকারি টোল আমি ব্যক্তিগত ভাবে বহন করবো।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু বাবু, মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই প্রধান, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, মোহনপুর লঞ্চ ঘাটের ইজারাদার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন ফকির, মোহনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি লাভলী বেগম, মোহনপুর লঞ্চ ঘাটের ইজারাদার মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বিল্লাল তপাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, আওয়ামীলীগ নেতা গোলাম হোসেন প্রমুখ।