চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭ নং মোহনপুর ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জাতীয় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করা হয়। হালনাগাদ শুরুর সময় মোহনপুর ইউনিয়ন এর পেন্যাল চেয়ারম্যান মোঃ ইব্রাহিম, ইউনিয়ন সচিব মোঃ জসিমউদ্দিন মজুমদার, ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ বিল্লাল হোসেন, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ মিজানুর রহমান, ৫নং ওয়ার্ড এর মেম্বার মোঃ শাহাদাত হোসেন, ১,২,৩ নং ওয়ার্ড এর মহিলা মেম্বার জেসমিন আকতার, ৪,৫,৬ নং ওয়ার্ড এর মহিলা মেম্বার পারুল বেগম এবং ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এর সুপারভাইজার মোসম্মৎ কুহিনুর আকতার উপস্থিত ছিলেন।
সুপারভাইজার মোসাম্মৎ কুহিনুর আকতার এর তথ্য অনুযায়ী আনুমানিক ১৩০০ নতুন ভোটার হালনাগাদ করতে সক্ষম হবে বলে ধারনা করা যায়। হালনাগাদ কার্যক্রমটি দুইদিন ব্যাপী চলমান থাকবে।