শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

মোবাইলে ২ হাজার নারীকে উপহার দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন উদযাপনের অংশ হিসেবে ২০০০ দুস্থ নারীকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে ২ হাজার টাকা করে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ভার্চুয়াল এই অনুষ্ঠানের আয়োজন করে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ নারীদের উপহারের অর্থ প্রদান করেন।

অনুদানের টাকা পাঠানোর ক্ষেত্রে পুরো খরচ বহন করেছে দেশের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। এক্ষেত্রে প্রতিজন দুস্থ নারী তাদের প্রাপ্ত ২ হাজার টাকা ক্যাশ আউট করার চার্জ হিসেবে অতিরিক্ত ৩০ টাকা করে নিজেদের ‘নগদ’ অ্যাকাউন্টে পেয়েছেন। বাড়তি এই খরচও বহন করেছে ‘নগদ’।
দুস্থ নারীর সংখ্যা নির্ধারণ এবং বাছাইয়ের পুরো কাজ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা।

বঙ্গমাতার জন্মদিনের এমন একটি মহতী উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে গোটা ‘নগদ’ পরিবার গর্বিত বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।
তানভীর এ মিশুক বলেন, সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে অগ্রাধিকার দিয়ে ‘নগদ’ সব সময় জনবান্ধব সব সেবা দিয়ে আসছে। ‘নগদ’ সব সময়ই জনহিতকর এসব কাজে সরকারের পাশে দাঁড়াচ্ছে। আমাদের এমন অনুসরণীয় কাজের ফলে দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে ডিজিটাল আর্থিক সেবার সুবিধা দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে, যা প্রধানমন্ত্রী ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে বলে আমার বিশ্বাস।

উপহার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।  ‘বঙ্গবন্ধু চেয়ার’ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের ওপর আলোকপাত করেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

গত এক বছরে সরকারের ভাতা, অনুদান, সহায়তা বিতরণে ‘নগদ’ অনন্য এক দৃষ্টান্ত সৃষ্টি করেছে। এই সময়ে প্রায় তিন কোটি মানুষকে প্রায় আট কোটিবার সরকারি নানান সহায়তা, অনুদান ও ভাতা বিতরণ করেছে ‘নগদ’। তাছাড়া  কোভিডের মধ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের খরচ কমাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ‘নগদ’। দেশের সর্বনিন্ম ক্যাশ-আউট চার্জ নিশ্চিত করা এবং সেন্ড মানি ফ্রি করাসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।

২০১৯ সালের ২৬ মার্চ ডাক বিভাগের মোবাইল আর্থিক লেনদেনের সেবা হিসেবে ‘নগদ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তারপর থেকে একের পর এক নতুন নতুন সেবা চালু করে দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার খাতে একচেটিয়া ব্যবস্থা ভেঙে বিপ্লব এনে দিয়েছে ‘নগদ’।


এই ক্যাটাগরির আরো সংবাদ