শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

মে মাসে ২৪০ নারী-শিশু নির্যাতনের শিকার

ঢাকা ব্যুরো চীফ / ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১

চলতি বছরের মে মাসে মোট ২৪০ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১০৪ জন কন্যাশিশু এবং ১৩৬ জন নারী।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মহিলা পরিষদ এ তথ্য জানায়। দেশের ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য মতে, গত মাসে ধর্ষণের শিকার হয়েছে ৯৫ জন, তার মধ্যে ৪৫ জন কন্যাশিশু ধর্ষণের শিকার, ৫ জন কন্যাশিশু সংঘবদ্ধ ধর্ষণের শিকার, ৩ জন কন্যাশিশু ধর্ষণের পর হত্যার শিকার এবং ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে ২ জন কন্যাশিশু।

এ ছাড়া ৭ জন কন্যাশিশুসহ ১২ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। একজন শ্লীলতাহানির শিকার হয়েছে। ২ জন কন্যাশিশুসহ ৭ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে।

অগ্নিদগ্ধের শিকার হয়েছে একজন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ২ জন। ৭ জন কন্যাশিশু অপহরণের ঘটনার শিকার ও ৩ জন কন্যাশিশুকে অপহরণের চেষ্টা করা হয়েছে। বিভিন্ন কারণে ১১ জন কন্যাশিশুসহ ৪১ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ২ জন কন্যাশিশুসহ ছয়জনকে হত্যার চেষ্টা করা হয়েছে।

যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৯ জন, তার মধ্যে ৩ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ২ জন কন্যাশিশুসহ মোট ৬ জন।

এ ছাড়া, আত্মহত্যায় প্ররোচনার শিকার একজন ও আত্মহত্যার চেষ্টা করেছে একজন। বিভিন্ন নির্যাতনের কারণে আত্মহত্যা করেছে একজন কন্যাশিশুসহ ৫ জন। প্রেমের প্রস্তাব প্রত্যাখানের শিকার ২ জন। ৯ জন কন্যাশিশুসহ ৩৬ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ৩ টি। জোরপূর্বক বিয়ে ঘটনা ঘটেছে একটি। সাইবার অপরাধের শিকার হয়েছে ২ জন কন্যাশিশুসহ ৩ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ