শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

মিরপুর অনুশীলনে সাকিব-তামিম-মাহমুদউল্লাহরা

স্পোর্টস ডেস্ক / ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

যুব বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়কে নিশ্চিত দূর্ভাগা বলতেই হবে। মিরপুরে যেদিন পরমানন্দ, মহোল্লাস সেদিন তিনি একাডেমি ভবনে আইসোলেশনে। করোনার কারণে মিরপুর শের-ই-বাংলায় জাতীয় দল ও এইচপির ক্রিকেটার বাদে অন্য কারো প্রবেশ ছিল নিষিদ্ধ। শনিবার প্রথমবার খুলল মিরপুরের দুয়ার। এদিন শুধু সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরাই মিরপুরে আসেননি, ঘরোয়া ক্রিকেটে যারা রেগুলার পারফর্মার তারাও এসেছেন।

দেশের শীর্ষ ৮০ ক্রিকেটার নিয়ে ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। করোনায় আক্রান্ত হওয়ায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের মিডল অর্ডার ব্যাটসম্যান জয় শুধু আজ মাঠে আসেনি। বাকি পাঁচ দলের ৭৯ ক্রিকেটার ছিলেন আজ মিরপুরে। মাঠে এক দল ঢুকছে, অন্য দল বেরিয়ে যাচ্ছে। কোনও দল আবার অপেক্ষায় রয়েছে কোনও দলের অনুশীলন শেষ হওয়ার। এভাবেই মিরপুরের একাডেমি মাঠ ছিল সরগরম। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা নিয়ে এভাবেই মাঠে ফিরেছে ঘরোয়া ক্রিকেট।

গতকাল ক্রিকেটারদের করোনার নমুনা সংগ্রহ করা হয়। একমাত্র জয় বাদে প্রত্যেকেই করোনা নেগেটিভ। করোনা আক্রান্ত হলেও তার টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণের সম্ভাবনা শেষ হচ্ছে না। গাজী গ্রুপ চট্টগ্রামের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘জয়ের জন্য অপেক্ষা করবে দল। তরুণ ক্রিকেটার। দলে সুযোগ পেয়েছে। এ মুহূর্তে তার রিপ্লেসমেন্ট চাওয়া হলে মনটা ভেঙে যাবে। তার দ্বিতীয় টেস্টের ফল দেখে আমরা সিদ্ধান্ত।’

অনুশীলনের প্রথম দিনে সবার মধ্যমনি ছিলেন নিষেধাজ্ঞা থেকে ফিরে আসা সাকিব আল হাসান। জাতীয় দল ও গুটি কয়েক সতীর্থদের সঙ্গে দেখা হয়েছে তার। আজ সব ক্রিকেটার পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডারকে। তাইতো সব ক্রিকেটারকে সাকিব আল হাসানের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে

পাঁচ দল প্রথম দিনের অনুশীলনে খুব একটা জোর দেয়নি। স্কিল অনুশীলন করলেও পরীক্ষা-নিরীক্ষা হয়েছে সামান্যই। দীর্ঘদিন পর মাঠে ফিরে পুরো দলকে একত্রিত করে টিম মিটিং করেছে প্রতিটি দল। সেখানে নিজেদের কর্মপরিকল্পনা ও লক্ষ্য নিয়ে আলোচনা হয়েছে। রোববার থেকে কঠোর অনুশীলন শুরু হবে। সকালে সাকিবের দল জেমকন খুলনা ও তামিমের দল ফরচুন বরিশালের অনুশীলন করার কথা রয়েছে। মধ্য দুপুরে অনুশীলন করবে বেক্সিমকো ঢাকা। দুপুরের পর মাঠে নামবে মিনিস্টার রাজশাহী ও গাজী গ্রুপ চট্টগ্রাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ