মিয়ানমারের সাগাইং অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার কম্পন রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিট ৪৭ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (EMSC) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাগাইং অঞ্চল। ভৌগোলিক অবস্থান ছিল ২৩.০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৪.৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে এবং ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল প্রায় ১০১ কিলোমিটার।
উৎপত্তিস্থলটি মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কম্পন অনুভূত হওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন।