শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

দর্পণ ডেস্ক / ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২

মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

বুধবার (২০ জুলাই)  মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে তারা বাংলাদেশি কর্মী নিয়োগসহ পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে চমৎকার সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এসময় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ ও সাবেক প্রধানমন্ত্রী এবং ন্যাশনাল রিকভারি কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান মুহিউদ্দিন ইয়াসিনের সঙ্গেও সাক্ষাত করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাঃ মোমেন।

সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ দিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. মোমেনের সম্মানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ। সেখানে তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, ওআইসি, ডি-৮ এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং ন্যাশনাল রিকভারি কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান মুহিউদ্দিন ইয়াসিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ড. মোমেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ