শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

মাঠে নেমেছেন হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিম

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১

করোনা মহামারির রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিশেষ অবদান রেখে চলছে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিম। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি’র নেতৃত্বে প্রায় ৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী স্বেচ্ছায় টিমে যোগ দেন।

শনিবার (৩১ জুলাই) সকাল থেকে স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা পুলিশ প্রশাসনের সাথে সড়কে আগত যানবাহন ও মানুষকে ঘরে ফেরাতে কাজ করতে দেখা যায়। পাশাপাশি যাদের মুখে মাস্ক নেই তাদেরকে মাস্ক সরবরাহ ও সুরক্ষা কাজে নিয়োজিত থাকতে দেখা যায়। হাজীগঞ্জ বিশ্বরোডের চত্বরসহ প্রধান প্রধান সড়কের মুখে পৌর ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি বলেন,‘দেশের যে কোনো দূর্যোগ ও মহামারিতে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় পাশে থেকে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যে আমি পৌর ছাত্রলীগের এক যাক তরুণ যোদ্ধাদের সাথে নিয়ে টিম গঠন করে শুরু থেকে হাজীগঞ্জের রাজপথে ছিলাম,আছি এবং ভবিষ্যতেও কাজ করে যাবো।’


এই ক্যাটাগরির আরো সংবাদ