শিরোনাম
চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক / ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদি ইউনিয়নের নানুপুর গ্রামে অবস্থিত চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাজী লোকমান পাবলিক স্কুল এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন। বিদ্যালয়ের শিক্ষিকা মাইসা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের ক্লাবের সভাপতি শেখ মহসিন, কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার আলি আক্কাস মিয়াজী।

সিনিয়র শিক্ষিকা মারিয়া রহমানের সমন্বয়ে পরিচালিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন , স্কুলের সিনিয়র শিক্ষিকা ইয়াসমিন আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তাসলিমা জামান মুক্তা, হাজী লোকমান পাবলিক স্কুলের পরিচালক, মরিয়ম জামান রোজা, ফোরকাবাদ কলেজের প্রভাষক শাহজালাল, রাজধানী আইডিয়াল কলেজ ঢাকার প্রভাষক আবুল কাশেম, চাঁদপুরের কৃতি সন্তান প্রবাসী ফয়েজ পাঠান সহ অনেকে । সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ইয়াসমিন আক্তারের ছেলে হাফেজ ইয়াসিন আরাফাত। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারের উপসচিব, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ ও চাঁদপুর পৌরসভার, প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া।

অনুষ্ঠানের প্রধান অতিথি গোলাম জাকারিয়া বলেন, আজ সারাদেশে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে সেই ন্যায় চাঁদপুরের হাজী লোকমান পাবলিক স্কুল এই দিবসটিকে পালনের লক্ষ্যে এত সুন্দর আয়োজন করেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার ছাত্র-ছাত্রীরা এই দিবস সম্পর্কে আজ জানতে পারবে এই দিনটিতে কেন মহান বিজয় দিবস পালন করা হয়। এজন্য হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকনকে ধন্যবাদ জানাচ্ছি। গ্রাম অঞ্চলে এত সুন্দর পরিবেশে স্কুলটি পরিচালনা করার জন্য আমি মনে করি চাঁদপুর জেলার মধ্যে নিজস্ব ভবনে হাজী লোকমান পাবলিক স্কুলটি খুব সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে, আমি এই স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি স্কুলের সকল ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতি দেখে মনে হয় তারা আজ আনন্দিত। আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য হাজী লোকমান পাবলিক স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই স্কুলের কোন কাজে যদি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু করার থাকে আপনারা আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি সরকারের পক্ষ থেকে করার চেষ্টা করব। শিক্ষাই জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত শিখরে উঠতে পারে না তাই শিক্ষার কোন বিকল্প নেই শিক্ষার পাশাপাশি আজ এই দিবসে যে প্রতিযোগিতা হয়েছে এতে যারা তোমরা বিজয়ী হয়েছ তাদেরকে অভিনন্দন জানাই। হাজী লোকমান পাবলিক স্কুল এই ধরনের আয়োজনের মাধ্যমে জ্ঞান অর্জন অনেক সহজ হবে বলে আমি মনে করি। আমি এই স্কুলের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করছি। আমি এই স্কুলটি ঘুরে ঘুরে দেখলাম খুব সুন্দর এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ভালো লাগলো।


এই ক্যাটাগরির আরো সংবাদ