শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

মসজিদের ইমাম কর্তৃক ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা; ৭ মাসের অন্তঃসত্ত্বা

সুমন আহম্মেদ / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে  প্রেমের ফাঁদে ফেলে জৈনিকা নাবালিকা দশম শ্রেণির  স্কুল ছাত্রীকে ধর্ষণ। অতঃপর ৭ মাসের অন্তঃসত্ত্বা। এ বিষয়ে মতলব উত্তর থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা  গ্রামের জনৈক দেলোয়ার হোসেনের স্কুল পড়ুয়া কিশোরী মেয়ের সাথে  সানকিভাঙ্গা বায়তুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ  মাহবুব (৩৫) এর প্রেমের সম্পর্ক চলছিল। কিশোরী মেয়েকে বিভিন্ন লোভ লালসা ও বিয়ের প্রলোভন দিয়ে  কৌশলে প্রায় সাত মাস ধরে মসজিদের ইমাম ধর্ষণ করে আসে। এতে করে ওই স্কুুল পড়ুয়া কিশোরী মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এদিকে ২৭ মার্চ ওই মেয়ের শরীরের গঠন অন্তঃসত্ত্বা দেখা দেয়ায় পরিবার থেকে চাপ দিলে সে মসজিদের ইমাম হাফেজ  মাহবুবের নাম বলে। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে মাহবুব আত্মগোপন করে। তার বাড়ী পার্শ্ববর্তী মুন্সিগঞ্জে জেলায়।

কিশোরী জানায়, বিভিন্ন সময় মসজিদ ইমাম (মাহবুব) আমার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিত। আমি বাঁধা দিতাম, সে বাঁধা মানতো না।  সে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসব কথা কোথাও জানালে মেরে ফেলার হুমকি দেয় এবং আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করার কথ বলে। তাই আমি ভয়ে কোথাও জানাতে সাহস পাইনি। সর্বশেষ আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে যৌন মিলন করে।

কিশোরীর মা জানান, এই বিষয়টি এলাকায় জানা জানি হয়েছে, লজ্জায় ঘর থেকে বের হতে পাড়িনা।

 আমরা গরীব হওয়ার সুযোগে আমার স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণ করেছে।  মেয়ের সর্বনাশকারী মসজিদের ইমাম মাহবুবের বিচারের দাবী জানাচ্ছি।

ধর্ষক মাহবুব পলাতক থাকায় ও মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন সেলিম মিয়া মুঠোফোনে জানান, বিষয়টি শুনে খুবই মর্মাহত। যদি অভিযোগ আসে তাহলে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিব।

ওসি মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, ৩১ মার্চ বৃহস্পতিবার এ বিষয়ে মতলব উত্তর থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। ধর্ষককে ধরার জন্য চেষ্টা চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ