শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

মফস্বল সাংবাদিকতায় সম্মাননা পেলেন বোরহান উদ্দিন ডালিম

মো: কামরুজ্জামান হারুন, মতলব (উ:) চাঁদপুর / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুর জেলার মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ঢাকার স্বনামধন্য ‘দৈনিক মাতৃভূমির খবর ‘ পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে “গুনিজন সম্মাননা ২০২১” প্রদান অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত হলেন।

শনিবার (৬ ফেব্রুয়ারী) বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে দৈনিক মাতৃভূমি খবর পত্রিকার সম্পাদক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী সম্পাদক সাইফুল ইসলাম রনির সন্ঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেনের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মিডিয়া ইন্সটিটিউট এর অধ্যক্ষ আবু হানিফ, দৈনিক আলোর জগতের সম্পাদক ফারুক হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ্য, বোরহান উদ্দিন ডালিম ১৯৯৮ সাল থেকে মফস্বল এলাকায় সাংবাদিকতা শুরু করে এযাবত ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে এ পেশায় নিয়োজিত আছেন। তিনি দীর্ঘদিন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি, দৈনিক শপথের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ও চাঁদপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য।

দীর্ঘদিন মফস্বল সাংবাদিকতায় সম্মাননা ক্রেষ্ট পেয়ে অনুভূতি প্রকাশ করে বোরহান উদ্দিন ডালিম বলেন, দীর্ঘদিন যাবত মফস্বল এলাকায় সাংবাদিকতা করি। চেষ্টা করেছি সততা ও ন্যায়ের পক্ষে কলম চালিয়ে যেতে। আজ তার মুল্যায়ন পেলাম। আমি অনেক আনন্দিত, তবে আমার এ সম্মাননা বৈশ্বিক করোনার সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যেসকল সংবাদকর্মী মৃত্যুবরন করছেন তাদের প্রতি উৎসর্গ করলাম


এই ক্যাটাগরির আরো সংবাদ